ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মির্জা ফয়সল আমীন।

অনুষ্ঠানে কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সদস্যরা আনুষ্ঠানিকভাবে তাঁদের নিজ নিজ পদে দায়িত্বভার গ্রহণ করেন। পরে এক আলোচনা সভায় জেলার ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়ন, তৃণমূল থেকে নতুন খেলোয়াড় গড়ে তোলা এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে জেলার খেলাধুলাকে আরও গতিশীল করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আলমগীর রহমান।

এছাড়াও নবনির্বাচিত কমিটির মধ্য থেকে সাধারণ সম্পাদক মো. নূর-এ শাহাদাৎ স্বজন, সহ-সভাপতি মো. ফারুক হোসেন, আবু দাউদ শামসুজ্জোহা চৌধুরী, আশরাফুল ইসলাম ও মো. শরিফুল ইসলাম শরিফ; সহ-সাধারণ সম্পাদক মো. মাহাবুব হোসেন; যুগ্ম সম্পাদক মো. লুৎফর রহমান ও মো. আতাউর রহমানসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সৈয়দ মমিনুল হক, মো. মাজেদ জাহাঙ্গীর, মো. মনোয়ার হোসেন, আবু ইয়াছিন মো. মাসুদ রানা, মো. আনিছুর রহমান, মো. মেহেদী হাসান, মো. আহমেদুর রহমান, মো. রাশেদ ইকবাল, মো. সাকেরউল্লাহ, মো. মিজানুর রহমান, দেবজ্যোতি গুহ ঠাকুরতা, মো. কায়েস, মো. আরাফাত আলী, মুহাঃ মহেবুল্লাহ আবু নুর চৌধুরী, মো. নুরে আলম সিদ্দিকী, আঞ্জুমান আরা পারভীন ও আজিজা আখতার জাহান অনুষ্ঠানে অংশ নেন।