আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রবাসে বাংলা সাংবাদিক ও পেশাজীবীদের সংগঠন ‘অস্ট্রেলিয়া-বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন’ (এবিজেএ)-এর পরিচালনা পর্ষদের নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে যোগ্য ভোটার ও সদস্যদের সমন্বয়ে চূড়ান্ত সদস্য তালিকা প্রকাশ করেছে সংগঠনটি।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী সদস্যপদের আবেদনসমূহ যাচাই-বাছাই শেষে ফাইন্যান্সিয়াল ও নন-ফাইন্যান্সিয়াল—এই দুই ক্যাটাগরিতে তালিকা প্রকাশ করা হয়। যাচাই-বাছাই প্রক্রিয়ায় নিয়মকানুন, স্বচ্ছতা ও নিরপেক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে বাছাই কমিটি। আবেদনকারীদের পেশাগত পরিচয়, প্রয়োজনীয় কাগজপত্র এবং সংগঠনের নীতিমালা পর্যালোচনার মাধ্যমেই এ তালিকা চূড়ান্ত করা হয়। তবে প্রয়োজনীয় তথ্য, প্রস্তাবক ও সমর্থকের নাম বা স্বাক্ষর কিংবা কর্মরত গণমাধ্যম প্রতিষ্ঠানের বিবরণ অসম্পূর্ণ থাকায় বেশ কয়েকটি আবেদন বাতিল করা হয়েছে।

চূড়ান্ত তালিকায় ঠাঁই পাওয়া ৫৫ জন ফাইন্যান্সিয়াল ও নন-ফাইন্যান্সিয়াল সদস্য হলেন: মোহাম্মাদ আবদুল মতিন, ফয়সাল আহমেদ, ড. রতন কুণ্ডু, মোহাম্মদ রেজাউল হক, আকিদুল ইসলাম, আতিকুর রহমান, দিলারা জাহান, মোহাম্মাদ জিয়াউল কবির জিহন, হাজী মো. দেলোয়ার হোসেন, প্রফেসর ড. ওয়ালি উল ইসলাম, প্রফেসর ড. মোহাম্মাদ মিজানুর রহমান, ড. সুলতান মাহমুদ, ড. এমডি মোল্লা হক, আজাদ আলম, মো. শাহরিয়ার রউফ, বেলাল হোসেন ঢালী, এ এইচ এম মাসুম বিল্লাহ, হায়াত মাহমুদ, আতাউর রহমান, মোস্তাফিজুর তালুকদার রহমান মঞ্জু, এস এম দিদার হোসেন, সুলাইমান আশরাফি দেওয়ান, শ্রাবন্তী কাজী, মুনা মোস্তফা, সৈয়দা ইশরাত ফেরদৌসী, হোসনে আরা তালুকদার, জুহি সেন তুলি, মোমেনা সরকার বিউটি, সুহৃদ সোহান হক, সঞ্জয় চক্রবর্তী তাবু, এহতেশামুল মুজিব মৃদুল, আত্তাবুর রহমান, ফয়সাল আজাদ, ড. এমডি আরিফ হোসেন, এমডি শরীফুল ইসলাম স্বপন, আবু সালেহ হাসিফ, মো. কামরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, বুলেট তালুকদার শাতাদাল, নূর হাসান (আকাশ কামরুল), মো. রেজাউল করিম, শামসুল আরেফিন রিয়াদ, তাজবীর হাসান (অর্ক হাসান), আশরাফ চৌধুরী বাপ্পী, আসিফ ইকবাল, পল সি মধু, মোহাম্মদ হুমায়ুন কবির রোজ, এমডি আবুল বাশার রিপন, মোহাম্মাদ বিল্লাল হোসেন, কে এম ধ্রুব, মো. গালিব ইবনে রিয়াজ, মোহাম্মদ জসিম উদ্দিন, আলমগীর হোসেন রুহেল, মোহাম্মাদ খলিলুর রহমান এবং প্রদীপ কুমার শীল।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৫ অক্টোবর (রোববার) সিডনির ‘রেড রোজ ফাংশন সেন্টার’-এ দুপুর ১২টা থেকে নির্বাচন শুরু হবে। তবে নিয়মানুযায়ী শুধুমাত্র ফাইন্যান্সিয়াল সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং প্রার্থী হতে পারবেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আগামী ১৫ অক্টোবরের মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে।

উল্লেখ্য, প্রবাসে বাংলা সাংবাদিকতা, লেখালেখি ও পেশাজীবীদের ঐক্য বজায় রাখতে এবং পারস্পারিক সহযোগিতা জোরদারে বিগত ১২ বছর ধরে সুনামের সঙ্গে কাজ করে আসছে অস্ট্রেলিয়া-বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন।