পিরোজপুর জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কৃতি সন্তান গোলাম রব্বানী। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
তিনি বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। নতুন পদে যোগদানের পূর্বে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তার এই অর্জনে বালিয়াডাঙ্গী উপজেলাসহ সমগ্র ঠাকুরগাঁও জেলায় আনন্দের আমেজ বিরাজ করছে। স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ এবং সাধারণ মানুষ তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!