উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশের মধ্য দিয়ে রাজধানীর উত্তরা নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাসে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর মুনসী হুমায়ুন কবির এবং নাফেলা ফেরদৌস হিমেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম সরকার। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মির্জা মাহমুদা।
আরো উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো ক্রিড়া সংসদের যুগ্ন সাধারন সম্পাদক আব্দুর রহমান বুলু তুরাগ থানা।
নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস এক আনন্দমুখর পরিবেশে পরিণত হয়। বক্তারা তাঁদের বক্তব্যে নতুন শিক্ষার্থীদের শিক্ষা, শৃঙ্খলা ও প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সুনাম ও ঐতিহ্য ধারণ করে আগামীর পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!