দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, তীব্র লোডশেডিং এবং সুপেয় পানির চরম সংকটের প্রতিবাদে উত্তরখান মাজার রোড এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।
শুক্রবার
(৪ সেপ্টেম্বর) বাদ জুমা উত্তরখান মাজার রোড সংলগ্ন প্রধান সড়কে স্থানীয় জামায়াত ও এর অঙ্গসংগঠনের
নেতাকর্মী এবং সাধারণ সাধারণ মানুষের অংশগ্রহণে এই বিক্ষোভ মিছিল
বের হয়। মিছিলটি মাজার রোডের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ
মিছিলে নেতৃত্বদানকারী স্থানীয় নেতারা বলেন, বর্তমান সময়ে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। এর ওপর গরমের
মধ্যে অব্যাহত লোডশেডিং এবং সুপেয় পানির তীব্র সংকটে উত্তরখানের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। পানির পাম্পগুলো ঠিকমতো কাজ না করায় এবং
বিদ্যুৎ সরবরাহ চরমভাবে ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
বক্তারা
অবিলম্বে দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালে আনা, লোডশেডিং দূর করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং সুপেয় পানির সংকট স্থায়ীভাবে সমাধানের দাবি জানান। অন্যথায় সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!