রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বনানী থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। তার পরনে সিএনজিচালকদের পোশাকের মতো নীল রঙের শার্ট ও লুঙ্গি ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বনানী থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, সকালে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তার পরিচয় এখনো জানা যায়নি।
নিরাপত্তাক্যামেরার কঠোর নজরদারির আওতাভুক্ত পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর কীভাবে ওই ব্যক্তির মরদেহ এল, তা নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ বিভিন্ন বিষয় সামনে রেখে পুরো ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করছে।
তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!