ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লবী ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে নাটোরের গুরুদাসপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটির কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের উদ্দেশ্যে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ।
সভায় গুরুদাসপুর পৌরসভার নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি বক্তব্য দেন। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে দিবসটি যথাযথ মর্যাদায় পালনের প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ অংশগ্রহণ, সাংগঠনিক প্রস্তুতি জোরদার এবং নির্ধারিত কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় নেতৃবৃন্দের সম্মিলিত উদ্যোগে দিবসটি উদযাপনের প্রস্তুতি আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।