পবিত্র কুরআন শিক্ষা মহিলা ও শিশুদের জন্য বিনামূল্যে ‘আলোকিত কুরআন ২০২৬’ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আওতাধীন খিলক্ষেত থানার ৪৩ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে উপহারস্বরূপ পবিত্র কুরআন শরিফ ও হিজাব তুলে দেন ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেনের সহধর্মিনী এবং 'আলোকিত'-এর চেয়ারম্যান রাজিয়া সুলতানা।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির নেতা আলমাস এবং ৪৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার আহমেদ মোল্লা।

মাওলানা নিজামুদ্দিন তালুকদারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।