অভিনেত্রী মৌসুমী হামিদ ভক্তদের জন্য নিয়ে এলেন দারুণ এক চমক। চার মাস আগে সংসার ভাঙার খবর প্রকাশ্যে এলেও, এবার জীবনের নতুন অধ্যায় শুরুর ঘোষণা দিলেন তিনি। দ্বিতীয়বার বিয়ের পাশাপাশি মা হতে যাওয়ার সুখবরও জানিয়েছেন এই অভিনেত্রী।
শুক্রবার ওটিটি প্ল্যাটফর্ম চরকির একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সশরীরে উপস্থিত হয়ে সবাইকে চমকে দেন মৌসুমী হামিদ। অনুষ্ঠানস্থলে বেবি বাম্পসহ উপস্থিত হয়ে তিনি জানান তার মা হতে যাওয়ার খবর। একইসঙ্গে পরিচয় করিয়ে দেন তার বর্তমান জীবনসঙ্গী আবদুল ওয়াদুদ সজীবের সঙ্গে। সজীব ডিজিটাল মিডিয়া ও বিজ্ঞাপন প্রযুক্তি খাতে কর্মরত।
নতুন স্বামী সম্পর্কে মৌসুমী হামিদ বলেন, ‘আমরা দীর্ঘ ১৪ বছরের পুরোনো বেস্ট ফ্রেন্ড। আমাদের অনেক বিষয়ে মিল রয়েছে, সেই বোঝাপড়া থেকেই আমরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
বিয়ের খবর এত দিন গোপন রাখার বিষয়ে অভিনেত্রী বলেন, ‘অনেকেই ভুলভাবে খবরটি প্রকাশ করতে পারেন, তাই এতদিন কিছু বলিনি। আমি চেয়েছি এই অনুষ্ঠানের মাধ্যমেই সবাই সঠিক তথ্যটি জানুক। আমি ও আমার অনাগত সন্তান ভালো আছি, নতুন একটি অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছি।’
উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ১২ জানুয়ারি নাট্যকার আবু সাইয়িদ রানাকে বিয়ে করেছিলেন মৌসুমী হামিদ। তবে ব্যক্তিগত কারণে ২০২৫ সালের নভেম্বরে তাদের সম্পর্কের বিচ্ছেদ ঘটে, যা চলতি বছরের মার্চ মাসে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন অভিনেত্রী।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!