বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেছেন নাটোর জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
মঙ্গলবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের মাজারে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
নাটোর জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত কমিটির সদস্য সচিব জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনকালে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শামসুল ইসলাম জুয়েল, নাটোর কোর্টের সরকারি কৌশলী অ্যাডভোকেট আব্দুল কাদের, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুল হক ডিউকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় সদস্য সচিব বাবুল চৌধুরী জানান, নাটোরের ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করতে এবং তরুণ সমাজকে মাদকমুক্ত রেখে খেলাধুলার মূলধারায় ফিরিয়ে আনতে এই নবগঠিত কমিটি সক্রিয়ভাবে কাজ করবে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!