উচ্চমাধ্যমিক (ইন্টারমিডিয়েট) শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে দেশের সকল শিক্ষার্থী ও নবীন ছাত্র-ছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) তুরাগ থানা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বুলু।
এক বার্তায় তিনি বলেন, "শিক্ষাই জাতির মেরুদণ্ড। নতুন উদ্যমে উচ্চমাধ্যমিক শিক্ষাজীবন শুরু করা আমাদের দেশের তরুণ ও মেধাবী শিক্ষার্থীদের হাত ধরেই আগামী বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।"
শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সুস্থ বিনোদনে যুক্ত থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, "মাদক ও সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে দূরে রাখতে ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই। আমাদের লক্ষ্য হলো একটি সুস্থ, সবল ও মাদকমুক্ত মেধাভিত্তিক সমাজ গড়ে তোলা।"
নবীন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সার্বিক সাফল্য কামনা করে তিনি তাদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার তাগিদ দেন।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!