রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানে ৪৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৪৫টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এ অভিযানে সর্বোচ্চ ৯০ জনকে গ্রেপ্তার করেছে মিরপুর বিভাগ। এছাড়া মতিঝিল বিভাগে ৮৩ জন, তেজগাঁও বিভাগে ৮০ জন, ওয়ারী বিভাগে ৬৪ জন, রমনা ও লালবাগ বিভাগে ৩৮ জন করে, উত্তরা বিভাগে ৩৪ জন, গুলশান বিভাগে ৩৩ জন এবং গোয়েন্দা বিভাগে (ডিবি) ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে অপরাধীদের কাছ থেকে ১টি দেশীয় ওয়ান শুটারগান, ১টি শিশার কার্তুজ, ২টি ছুরি, ১টি স্টিলের রড, ৫টি কাঠের স্ট্যাম্প ও নগদ ৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি ৫০ কেজি গাঁজা, ২৯৯টি ইয়াবা ও ২৩ বোতল বিদেশি মদ জব্দ করেছে পুলিশ।
এছাড়া ১টি পিকআপ, ১১টি মোবাইল ফোন, ২টি বোতলের ছিপি ও কিছু ফুয়েল পেপার আলামত হিসেবে জব্দ করা হয়। অভিযানের সময় অপহৃত/আটকে থাকা একজন ভিকটিমকেও উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ডিএমপির এই কর্মকর্তা।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!