ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ‘দৈনিক প্রথম বেলা’ পত্রিকার প্রতিনিধিরা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) থানায় গিয়ে এই সৌজন্য সাক্ষাৎ করেন পত্রিকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি রাজিউর রহমান (রাজু) এবং বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি সায়েম আলী।

সাক্ষাৎকালে দৈনিক প্রথম বেলার প্রতিনিধিদের পক্ষ থেকে বালিয়াডাঙ্গী থানার ওসির হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে সম্মাননা স্মারক বা শুভেচ্ছা উপহার হিসেবে ওসির হাতে একটি বিশেষ উপহার তুলে দেন তাঁরা।

এ সময় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বালিয়াডাঙ্গী উপজেলাকে আরও নিরাপদ ও সুন্দর রাখতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা করা হয়।