বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর উত্তরার শহীদ মীর মুগ্ধ মঞ্চে ঢাকা-১৮ আসন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার সকাল ৯টায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।

এ সময় ঢাকা-১৮ আসন বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থাকবেন। পুরো পরিচ্ছন্নতা অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-১।

আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং নগরীকে পরিচ্ছন্ন রাখতে এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।