গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় সাংবাদিক সাহাদাত হোসেন কামাল খানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সাংবাদিকতার পাশাপাশি গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে নির্বাচিত হওয়ায় তাকে সম্মান জানাতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার বিকেল ৫টায় রাজধানীর উত্তরা মডেল টাউনের ক্যাফে নূর রেস্টুরেন্টে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উপদেষ্টা, নারী উদ্যোক্তা, বিশিষ্ট সংগঠক ও ক্রীড়া ব্যক্তিত্ব হোসনা খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মহাযুগ পত্রিকার সম্পাদক এবং মিডিয়া ইনস্টিটিউট অ্যান্ড ট্রেনিং (এমআইটি)-র চেয়ারম্যান ফরিদ আহমেদ নয়ন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জালালাবাদ জার্নালিস্ট এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি ও মেঘনাপাড় ট্রাস্টের চেয়ারম্যান ড. জাহিদ আহমেদ চৌধুরী, ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মোসলেহ উদ্দিন বাচ্চু, গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব রিঙ্কু, দৈনিক আলোকিত সকাল পত্রিকার সম্পাদক মোকলেসুর রহমান মাসুম, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দৈনিক প্রতিবিম্বের সম্পাদক কবি আবুল খায়ের এবং সংগঠনের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনির হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের কবি ও সাহিত্যিক বিষয়ক সম্পাদক আশরাফুল আলম। এছাড়া তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার ইসমাইল হোসেন এবং সিনিয়র সাংবাদিক মোঃ জসিম উদ্দিন জুয়েলসহ আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যমের দায়িত্বশীলতা, দক্ষতা বৃদ্ধি এবং পেশাগত উন্নয়নে সাংবাদিক সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন কামাল খানকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। উপস্থিত সাংবাদিক ও অতিথিরা তার নতুন দায়িত্বে উত্তরোত্তর সফলতা কামনা করেন।

সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির সভাপতি এ.কে.এম আজিজুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন ঢাকা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক।

অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি এস.এম কামাল হোসেন, সিকান্দার আলী আকন্দ, সহ-সাধারণ সম্পাদক মাহফুজুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম জুয়েল, অর্থ বিষয়ক সম্পাদক ফিরোজ আহমেদ মামুন, মহিলা বিষয়ক সম্পাদিকা তাসলিমা আক্তার, মানবাধিকার বিষয়ক সম্পাদক রোমান শেখসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সিনিয়র সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের সংবর্ধনা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে উৎসাহিত করবে এবং গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সাংগঠনিক সম্পর্ক আরও শক্তিশালী করবে।