আবারও নতুন দুটি গান নিয়ে আসছেন জনপ্রিয় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবু। প্রসেনজিত মণ্ডলের কথায় গান গুলোর সুর করেছেন এস রুহুল।
নতুন গানগুলো হলো ‘কুসন্তান’ এবং ‘মানুষ তুমি মইরা যাইবা, রাইখা যাইবা কি’। এর
আগেও এই গুণী শিল্পী বেশ কিছু গানে সুরে দিয়েছেন এস রুহুল।
এস
রুহুলের গুর করা আগের
গান গুলোর মধ্যে ‘বৃদ্ধাশ্রম’ গানটি শ্রোতা ও দর্শকদের মাঝে
ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ সাড়া ফেলেছিল।
নতুন দুটি গানের সংগীতায়োজন করেছেন সালমান শেখ এবং ভিডিও পরিচালনা করেছেন তৌফিক। গানগুলোতে ভিন্ন মাত্রা যোগ করতে মিউজিক ভিডিও নির্মাণেও বিশেষ যত্ন নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এই বিষয়ে ফজলুর রহমান বাবু বলেন, গান দুটির কথা ও সুর আমার ভীষণ
ভালো লেগেছে। এস রুহুলের সুরে
আমি অতীতেও কাজ করেছি এবং এবারও গানের কথার মূল অনুভূতি ও অন্তর্নিহিত বক্তব্য
আমার কণ্ঠের মাধ্যমে সঠিকভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। শ্রোতাদের গানগুলো ভালো লাগবে এমনটাই আশা করছি।
সুরকার এস রুহুল বলেন,
ফজলুর রহমান বাবুর মতো প্রতিভাবান শিল্পীর কণ্ঠে নিজের সুরের গান তুলে দিতে পারাটা সবসময়ই আনন্দের বিষয়। প্রসেনজিত মণ্ডলের লেখা গান দুটিতে একটি বিশেষ বার্তা লুকিয়ে আছে এবং ফজলুর রহমান বাবু অত্যন্ত আন্তরিকতার সাথেই গানগুলোতে কণ্ঠ দিয়েছেন।
মূলত সামাজিক বাস্তবতা ও জীবনবোধের নানা
গভীর বিষয়কে সামনে রেখেই গান দুটি তৈরি করা হয়েছে। সংশ্লিষ্টদের জোরালো প্রত্যাশা, চমৎকার কথা, সুর ও গায়কী সমৃদ্ধ
এই গানগুলো মুক্তির পর শ্রোতা-দর্শকদের
মনে গভীর রেখাপাত করবে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!