বরিশাল নগরীর নতুন বাজার ফরেস্ট অফিসের সামনে একটি ময়লার স্তূপ থেকে এক ছেলে ও এক মেয়ে— দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসিসি) পরিচ্ছন্নতাকর্মীরা ময়লা অপসারণের সময় প্লাস্টিকের কৌটার ভেতর মরদেহ দুটি দেখতে পান। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নবজাতক দুটির মরদেহ উদ্ধার করে এবং পরবর্তীতে ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়াধীন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
প্রাথমিক অবস্থায় নবজাতক দুটির পরিচয় কিংবা কীভাবে তাদের মৃত্যু হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। এই অমানবিক ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতক দুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এই ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কে বা কারা নবজাতকগুলোকে সেখানে ফেলে গেছে, তা শনাক্ত করতে ইতোমধ্যে পুলিশি তদন্ত শুরু হয়েছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!