দীর্ঘ ২৩ বছর অবস্থান করার পর অবশেষে ইরাক থেকে সব সৈন্য ও সামরিক ঘাঁটি প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
২০২৪ সালে জো বাইডেনের আমলে নেওয়া এই সিদ্ধান্ত বাস্তবায়নের মধ্য দিয়ে ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দেশটিতে মার্কিন সেনা উপস্থিতির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটছে।
ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি ও মার্কিন সেন্টকম কমান্ডার জেনারেল ব্র্যাড কুপারের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ১ অক্টোবর ২০২৬ থেকে ইরাকে আর কোনো বিদেশি সেনা থাকবে না।
২০০৩ সালে সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে উৎখাতের মাধ্যমে শুরু হওয়া এই সামরিক অভিযানের অবসান ঘটিয়ে এখন থেকে উভয় দেশ নিরাপত্তা ও অর্থনীতিতে নতুন দ্বিপাক্ষিক ও সহযোগিতামূলক সম্পর্কের দিকে গুরুত্ব দেবে।