টাঙ্গাইলের মধুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর শান্তা খাতুন (১৮) নামে এক তরুণী নিখোঁজ হয়েছেন। গত ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের ভুটিয়া এলাকার বাড়ি থেকে তিনি নিখোঁজ হন।
পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন মোবাইল ফোনে পরিচয় হওয়া অজ্ঞাত এক বান্ধবী শান্তাকে বারবার ফোন করে বেড়ানোর কথা বলে উপজেলার জলছত্র পচিশমাইলে ডেকে নেন। এরপর থেকে ওই তরুণীর আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজের পর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন এবং মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন।
এ ঘটনায় গত ১৫ সেপ্টেম্বর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মধুপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, যার নম্বর ৭৪৭।
নিখোঁজ তরুণীকে উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেছে তার পরিবার।