মধ্যপ্রাচ্যে তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা কিছুটা হ্রাস পাওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমেছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সৌদি আরব ওমানের মাধ্যমে অতিরিক্ত অপরিশোধিত তেল সরবরাহের প্রস্তাব দিয়েছে—এমন খবর প্রকাশের পর বাজারের উদ্বেগ কিছুটা প্রশমিত হয়, যার প্রভাবে আগের দিনের দরপতনের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, গ্রিনিচ মান সময় ১২টা ৪৯ মিনিটে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১.২৪ ডলার বা ১.২ শতাংশ কমে ১০৪.৫৯ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১.১৪ ডলার বা ১.১ শতাংশ কমে দাঁড়ায় ১০১.২৯ ডলারে। এর আগে বুধবার উভয় ধরনের তেলের দামই প্রায় ৩ ডলার করে হ্রাস পেয়েছিল। বর্তমানে বাজার বিশ্লেষকদের প্রধান নজর রয়েছে মধ্যপ্রাচ্যের সার্বিক সরবরাহ পরিস্থিতি এবং সৌদি আরবের অতিরিক্ত তেল সরবরাহের উদ্যোগের দিকে।