চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিং অনুশীলনের সময় গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বিশেষ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শহীদদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।
দেশসেবায় জীবন উৎসর্গকারী সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "দেশের দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের সেনাসদস্যরা জীবন দিয়েছেন। তাদের এই অনন্য আত্মত্যাগ জাতি সর্বদা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।"
সাক্ষাতে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শহীদ দুই সেনাসদস্যের স্থায়ী ঠিকানায় তাদের পরিবারের জন্য একটি করে বাড়ি নির্মাণ করা হবে। এছাড়া শহীদদের স্ত্রীদের উপযুক্ত চাকরির সংস্থান এবং সন্তানদের জন্য নিয়মিত মাসিক ভাতা প্রদানের ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ঘটে যাওয়া দুর্ঘটনায় সৈনিক (অপারেটর) আবু বকর সিদ্দিক ও সৈনিক (গানার) মো.