আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে ৩নং কোদালিয়া শহিদনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডে এখন নির্বাচনী উৎসব মুখর পরিবেশ। মেম্বার পদপ্রার্থী তরুণ সমাজসেবক মো. সাইফুর রহমানের পক্ষে মাঠ চষে বেড়াচ্ছেন কর্মী-সমর্থকরা। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় বইছে জয়ের হাওয়া।

এলাকাটিকে একটি আধুনিক, সুসংগঠিত এবং রোল-মডেল মাদকমুক্ত ওয়ার্ড হিসেবে উপহার দিতে চান সাইফুর রহমান। দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়ন, যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখা এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর সুবাদে তিনি এরই মধ্যে আস্থার জায়গা তৈরি করেছেন।

এলাকার প্রবীণ ও তরুণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, পরিচ্ছন্ন ইমেজের প্রার্থী হিসেবে সাইফুর রহমানের গ্রহণযোগ্যতা রয়েছে। এক প্রবীণ ভোটার বলেন, “সুখে-দুঃখে যাকে পাশে পাবো, এমন মানুষকেই এবার মেম্বার হিসেবে দেখতে চাই। সাইফুরকে ঘিরে আমাদের সেই আশা তৈরি হয়েছে।”

প্রার্থী মো. সাইফুর রহমান বলেন, “ক্ষমতা নয়, সেবক হিসেবে কাজ করতে চাই। নির্বাচিত হলে রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দুস্থ মানুষের নাগালে সরকারি সহায়তা পৌঁছে দেব। ইনশাআল্লাহ, ১নং ওয়ার্ডকে একটি আধুনিক জনপদে রূপান্তর করব।”

নির্বাচনের দিন যতই এগোচ্ছে, সাইফুর রহমানের পক্ষে সাধারণ মানুষের এই সমর্থন ও আস্থার পাল্লা ততই ভারি হচ্ছে।