ঠাকুরগাঁও ব্যাটালিয়নের (৫০ বিজিবি) একটি বিশেষ টহলদল গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে সদর উপজেলার লক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে এসব মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন আটক করে।
অভিযানে ১টি কষ্টিপাথরের মূর্তি, ৩টি কষ্টিপাথরের টুকরা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবহৃত প্রায় ২০০ বছরের পুরোনো ২টি স্ট্যাম্প, প্রাচীন আমলের ২টি খালি মদের বোতল এবং ১টি শঙ্খ জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত সমস্ত প্রাচীন সামগ্রীর মোট ওজন ৩৬ কেজি ৫০০ গ্রাম, যার আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ৩৬ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা।
অভিযান চলাকালে কোনো আসামিকে আটক করা না গেলেও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও বিশেষ নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।