ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে কৃষকদের সঠিক মূল্যে ও সহজে সার প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং সারের ডিলারদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডাক্তার আব্দুস সালাম।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডাক্তার আব্দুস সালাম বলেন, বালিয়াডাঙ্গী উপজেলার কৃষকরা যেন কোনোভাবেই সারের সংকট বা হয়রানির শিকার না হন এবং সঠিক সময়ে সঠিক মূল্যে সার পান, সেজন্য সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কৃষির উন্নয়নে তিনি সমাজের বিভিন্ন পেশার মানুষকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান।
সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চাড়োল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হায়াত নুরুনন্নবী। বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট জিল্লুর রহমান। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান উল হক। বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, বালিয়াডাঙ্গী বাজার বণিক সমিতির সভাপতি ও বড়বাড়ী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জল হোসেন তোফায়েল। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. টিএম মাহাবুবর রহমান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শাকিলা আক্তার। উপজেলা কৃষি কর্মকর্তা তামান্না ফেরদৌস। বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ।
এছাড়াও সভায় ঠাকুরগাঁও ও বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন এলাকার উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ এবং সারের ডিলাররা উপস্থিত থেকে কৃষকদের স্বার্থ সুরক্ষায় বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরে বক্তব্য রাখেন।